• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দল হিসেবে ব্র্যান্ডিংয়ের প্রশিক্ষণ নিল জাতীয় বিপ্লবী পরিষদ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪২
অ+
অ-
দল হিসেবে ব্র্যান্ডিংয়ের প্রশিক্ষণ নিল জাতীয় বিপ্লবী পরিষদ

বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন জনগণতান্ত্রিক সংবিধান বাস্তবায়নে নিজেদের ব্র্যান্ডিং করতে প্রশিক্ষণ নিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দল গড়ে তুলতে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত দুদিনব্যাপী লিডারশিপ ট্রেনিং করেছে দলটির নেতারা।

তাদের প্রশিক্ষণ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মাইমুল আহসান খান, ক্যারিয়ার কোচ জামাল উদ্দীন জামী ও রাজনৈতিক ব্র্যান্ডিং গবেষক জাকারিয়া পলাশ।

আরও পড়ুন

‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণে দৃঢ় নেতৃত্বই সাফল্যের চাবিকাঠি

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ড. মাইমুল আহসান নতুন সংবিধান প্রণয়নের গুরুত্ব তুলে ধরে জাতীয় বিপ্লবী পরিষদ নেতাদের  গণপরিষদ গঠনের ওপর গুরত্বারোপ করতে বলেন। 

এদিকে বিপ্লবী পরিষদকে মূল্যবোধ, গণআস্থা ও নীতির প্রতি অবিচল থেকে ব্র্যান্ডিং করার প্রশিক্ষণ দেন রাজনৈতিক ব্র্যান্ডিং গবেষক জাকারিয়া পলাশ।

তিনি বলেন, রাজনৈতিক দল মূলত জনগণের কাছে মূল্যবোধ, রূপকল্প, স্বপ্ন, সুখ, সুশাসন ও ক্ষমতার কথা প্রচার করে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে। 

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সভাপতিত্ব করেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান। এতে অংশগ্রহণ করেন, যুগ্ম-আহ্বায়ক রাবেয়া আক্তার, সহকারী সদস্য সচিব সাইয়েদ কুতুব, ইঞ্জিনিয়ার ইমামুল হক, গালীব ইহসান প্রমুখ। 

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত