• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘র‌্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৫, ১৮:১৮
অ+
অ-
‘র‌্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়’

র‌্যাব, পুলিশ, আনসারের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়, যা রাষ্ট্র ও জনগণের তহবিল তছরুপের পর্যায়ে পড়ে। কোনো সরকার মানবিক, গণতান্ত্রিক না হলে পোশাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বিবৃতিতে ইমাম হায়াত আরও বলেন, কোনো বাহিনীর পোশাকের রঙ বা ডিজাইন এসব দেশ ও জনগণের বা বাহিনীর কোনো সমস্যাও নয়, সমাধানও নয়। এসব অকাজ-কুকাজ মানুষের দৃষ্টি আসল সংকট থেকে ভিন্ন দিকে আড়াল করার চক্রান্ত মাত্র। এছাড়া পাকিস্তানি বিভিন্ন বাহিনীর সঙ্গে সামঞ্জস্য করে দেশকে রাজাকার করণের ঘৃণ্য আলামত ও গোলামির আলামত বহন করে। নিছক চৌকিদার, দারোয়ান টাইপের পোশাকে তাদের হেয় করা হয়েছে, যা অপমানজনক।

আরও পড়ুন

তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে যে প্রশ্ন তুললেন শাওন
ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য
পোশাক বদলাচ্ছে, সেবা মান-আচরণ বদলাবে কে?

তিনি আরও বলেন, পোশাক পরিবর্তন করলেই কোনো বাহিনী সৎ দক্ষ বা উন্নত হয় না। পোশাক পরিবর্তন করলেই চরিত্র পরিবর্তন হয় না। পুলিশ বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের ওপর। পুলিশকে এখনও কেবল ক্ষমতাসীনদের অসৎ স্বার্থে ব্যবহার করা হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতি এবং অযোগ্যতা ও চরম দায়িত্বহীনতার কারণে দেশে শত শত কল কারখানা বন্ধ হয়ে কয়েক লাখ কর্মজীবীর ঘর ও পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে। শুধু গাজীপুরেই পঞ্চাশ হাজার গার্মেন্টস কর্মী ও আরও লক্ষাধিক বিভিন্ন শিল্প কারখানার কর্মী চাকুরিচ্যুত হয়ে সীমাহীন সংকটে পড়েছে। এ সরকারের কারণে হাজার হাজার বিপন্ন গার্মেন্টস কর্মী উপবাসে পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন।

এমএইচএন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদপুলিশঅন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশর‌্যাবঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক