• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আ. লীগের আমলে বাচ্চাদের  মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে : আমিনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৫, ২০:০৯
অ+
অ-
আ. লীগের আমলে বাচ্চাদের  মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে : আমিনুল

গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, তাদের সেই শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যা ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা আশা করব, আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাকের বিঠ্য পুস্তকৃত ইতিহাসগুলো অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানরা শিখতে পারে, বুঝতে পারে ও পড়তে পারে।

আরও পড়ুন

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে : সেলিমা রহমান
নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত বহন করে : নাহিদ
গণঅভ্যুত্থানে গঠিত সরকারের ম্যান্ডেট নির্বাচিত দলের চেয়েও বেশি

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। বর্তমান তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা দেশের আগামী দিনের ভবিষ্যত। সেই ভবিষ্যত বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। 

তিনি আরও বলেন,  বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, মানুষ যখন একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোনো অপচেষ্টা অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. ইউসুফ,মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এম এস আহমাদ আলী, মহানগর সদস্য মো. নাসির উদ্দীন প্রমুখ।

বিজ্ঞাপন

এএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদআওয়ামী লীগঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী