• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
অ+
অ-
ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন।

গতকাল (২৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় শাহবাগে পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন

১০ বিষয়ে একমত বিএনপি-ইসলামী আন্দোলন
শিবিরকে নিয়ে আপত্তি, জাকসুর মতবিনিময় সভা বর্জন করল ছাত্রদল

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ বলেন, ১৯৮৪ সাল থেকে প্রায় ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রায় বিনা বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্দশা দেখার যেন কেউ নেই।  জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার যে, জাতিগঠনের কারিগর মহান শিক্ষকদের মৌলিক প্রাপ্য চাহিদার জন্য রাস্তায় নামতে হয়। অথচ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের লাঠিপেটা করা শুধু নিন্দনীয় নয়, বরং নাগরিক ও মানবাধিকার লঙ্ঘন।

ছাত্রশিবির নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জেইউ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার