• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
মতবিনিময় সভায় আবু হানিফ

আ. লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
অ+
অ-
আ. লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন করেছে, সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে দেশে গণহত্যা চালিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগের অপরাধীদের বিরুদ্ধে সরকার তেমন কোন ব্যবস্থা নিতে পারছে না। দল হিসেবে আওয়ামী লীগও অপরাধের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি)  বিকেল ৩টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ (জিওপি) জেলা শাখার কমিটি গঠনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন,  আমরা দেখেছি সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ গণ-আন্দোলনের মুখে পালিয়ে গেছে। গত ৮ ডিসেম্বর তিনি রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে দেশটিতে তার রাজনৈতিক দল বাথ পার্টির কয়েক দশকের ক্ষমতার অবসান ঘটেছে। এবার তার দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ডি ফ্যাক্টো সরকার। কিন্তু গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিরুদ্ধে কেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে না।

আরও পড়ুন

আওয়ামী লীগ সুযোগ পেলে কাউকে ছাড়বে না : নুর
শ্রমিক অধিকার পরিষদের ১ম কাউন্সিল ৭ ফেব্রুয়ারি
দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার

বিজ্ঞাপন

সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশ কে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে। এই দেশে রাজনীতিতে দুর্বৃত্তদের প্রভাব রয়েছে। রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য শিক্ষিত মেধাবীদের রাজনীতিতে যুক্ত হতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য তরুণদের নেতৃত্ব দিতে হবে। এই তরুণদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে পরিবর্তনের মূল বাহক হচ্ছে এই তরুণরাই। 

তিনি বলেন,  জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু উপদেষ্টা পরিষদ দুর্বল হওয়ায় তারা সঠিক কিংবা কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সংস্কার কমিশন যে প্রস্তাব গুলো দিয়েছি সেগুলো পর্যালোচনা করে বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র সংস্কারে পূর্বে উপদেষ্টা পরিষদেরও সংস্কার আনা জরুরি। দেশে বিভিন্ন স্থানে এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে চলাফেরা করলেও সরকার ব্যবস্থা নিতে পারছে না। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ গুপ্ত হত্যা চালাচ্ছে কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না। যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সঙ্গে সঙ্গে সেখানকার এসপি, ডিসি, ইউএনও ও ওসি বান্দরবন পাঠান, দেখবেন প্রশাসন কিভাবে তখন তৎপর হয়। একশরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল কিন্তু মাত্র ৩০ জনকে আটক করেছে, এটা নিয়ে হাইকোর্টও ক্ষোভ প্রকাশ করেছে। অপরাধীদের ধরতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
 
গণঅধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজনীতিবিদদের মুখের কথা এবং মনের থা এক হবে। এরা মুখে বলে এক আর বাস্তবে করে আরেক। দেশকে এগিয়ে নিতে হলে আগে আমাদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা আগামীতে স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ নেব। নিজেদের ইতিবাচক কাজের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আমরা কোনো চাঁদাবাজ দখলদার প্রশ্রয় দেব না। গণঅধিকার পরিষদের অবস্থান চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে। 

মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মাওলানা আলী আজগর, সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোশাহিদ মিল্টন। এ সময় জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণ অধিকার পরিষদরাজনীতিবিদঅন্তর্বর্তীকালীন সরকারআওয়ামী লীগবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী