• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শাহবাগে ইনকিলাব মঞ্চ, ঘেরাও করতে যাচ্ছে পুলিশ হেডকোয়ার্টার 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
অ+
অ-
শাহবাগে ইনকিলাব মঞ্চ, ঘেরাও করতে যাচ্ছে পুলিশ হেডকোয়ার্টার 

জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারসহ ৫ দাবিতে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার পরে ঘেরাওয়ের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ থানার সামনে জড়ো হন। 

পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

আরও পড়ুন

মধুচন্দ্রিমা শেষ, চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর : আইসিজি
ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হচ্ছে 

» জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। 

» জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

» পুলিশে ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। 

» জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 

» দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে।

শাহবাগ থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা পুলিশ হেডকোয়ার্টারের দিকে রওনা হবেন।

/এমএইচএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিক্ষোভরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক