• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

যুবদল নেতা হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে : ছাত্রদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৮
অ+
অ-
যুবদল নেতা হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে : ছাত্রদল

যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটকের পর নির্যাতনের কারণে তার মৃত্যু হয়। তৌহিদুলের শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। বিষয়টি চিকিৎসক ও তার পরিবারের সদস্যরাও নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ছাত্রদলের শীর্ষ দুই নেতা বলেন, হত্যাকারীদের অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কোনো খুনি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে থাকতে পারে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তারা।

আরও পড়ুন

যুবদল নেতার মৃত্যু : জরুরি তদন্তের নির্দেশ সরকারের
যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু : উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন

বিজ্ঞাপন

তারা বলেন, খুনি হাসিনার আমলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিষ্ঠুর নির্যাতনে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের পতনের পরও বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকার বিএনপির নেতাকর্মীদের মৌলিক মানবাধিকারের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

তারা আরও বলেন, নিহত তৌহিদুল ইসলামের হত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং তার পিতাহারা চার কন্যা সন্তানের আর্থিক ও নিরাপত্তাসহ সব সুরক্ষার দায়িত্বও রাষ্ট্রকে বহন করতে হবে।

এএইচআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদলযুবদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল