• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

এবি পার্টি-খেলাফত মজলিসের দ্বিপাক্ষিক সংলাপে ৮ দফা ঐকমত্য

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
অ+
অ-
এবি পার্টি-খেলাফত মজলিসের দ্বিপাক্ষিক সংলাপে ৮ দফা ঐকমত্য

ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ করেছে খেলাফত মজলিস।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে দলটির কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ৮ দফা বিষয়ে একমত হয়েছেন দুই দলের নেতারা।

তাদের ৮ দফা হলো— আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্যে গণ অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে, সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে, জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন

হরিজন সম্প্রদায়কে আইনি সহায়তা দেবে এবি পার্টি
এক কোটি প্রবাসীর অধিকার-মর্যাদা নিশ্চিত করুন: ব্যারিস্টার ফুয়াদ
ছাত্র-জনতার প্রতিষ্ঠিত সরকারের হাতে মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয়

বিজ্ঞাপন

এছাড়া দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা, ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে পরিচালিত গণহত্যাসহ খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সংলাপে এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানি আবদুল হক, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

খেলাফত মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

এএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিরাজনীতিবিদঢাকা সিটিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী