• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫
অ+
অ-
অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর—এ রকম ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে।  

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারে, তাহলে রাজনৈতিক দল ও জনগণের সমর্থন থাকা সত্ত্বেও তারা গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হবে। গত দুই দিনে ঢাকাসহ দেশব্যাপী সংঘটিত অরাজক পরিস্থিতিতে এ ধারণা আরও প্রবল হয়েছে।

গতকাল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।  

সাইফুল হক বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ছাত্র–শ্রমিক–জনতার গণহত্যা এবং তার ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা দূরের কথা, কোনো ধরনের অনুশোচনা পর্যন্ত নেই, বরং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে উসকানি সৃষ্টির চেষ্টা করেছেন।   

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির
এখনও বহাল আওয়ামী-ঘনিষ্ঠ এটুআই’র ৯ পরামর্শক
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ

সাইফুল হক বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবিলায় ছাত্র–জনতা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে, অন্যদিকে গণ–অভ্যুত্থানের অংশীজন এবং জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ও বিভাজন তৈরি করবে।
 
এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদআওয়ামী লীগঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী