• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

১৫ বছরের নিপীড়ন-লুটপাটের কী নির্মম পরিণতি : সোহেল তাজ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪
অ+
অ-
১৫ বছরের নিপীড়ন-লুটপাটের কী নির্মম পরিণতি : সোহেল তাজ

ধানমন্ডি ৩২ এ বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ নানা অনিয়ম করেও কোনো অনুশোচনা নেই তাদের। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেন, ‘কী নির্মম পরিণতি—১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা করে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কী পরিণতি হতে পারে?’

বিজ্ঞাপন

dhakapostগণহত্যা, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, গণতন্ত্র হত্যাকারী ও লুটেরাদের সমর্থকদের ‘ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডিলীগ’ বলে অভিহিত করেন তিনি।

তিনি আরও লেখেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই- আমি আপনাদের চিনি।’

আরও পড়ুন

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন
ধানমন্ডি ৩২—এ ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ
কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে : তারেক রহমান

বিজ্ঞাপন

সোহেল তাজ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেইজটি আনফলো করুন।’

সোহেল তাজ বলেন, ‘নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করুন।’

প্রসঙ্গত, ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক