• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮
অ+
অ-
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।  

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। 

বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। 

বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর কেন মন্ত্রীদের বাড়িতে আক্রমণ, প্রশ্ন গয়েশ্বরের
চট্টগ্রামে আ.লীগ-যুবলীগের আরো ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
সংস্কারের নামে আ.লীগ পুনর্বাসনের আইন চালু করা যাবে না

এরআগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।  

এনএফ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান