• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শবে বরাতে দেশ-জাতির উন্নতি ও কল্যাণ কামনায় তারেক রহমান

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫
অ+
অ-
শবে বরাতে দেশ-জাতির উন্নতি ও কল্যাণ কামনায় তারেক রহমান

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বাণীতে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। নিঃসন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহপাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।

তিনি বলেন, আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন। আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৫ আগস্ট সরকারের পতন না হলে অনেকেই আজ গুম-খুনের শিকার হতেন
ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া
শেখ হাসিনা বলতো ‘উন্নয়ন’, এই সরকার বলছে ‘সংস্কার’ : দুদু

অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও কল্যাণময় রজনী হচ্ছে শবে বরাত। শবে বরাতে মানুষ আল্লাহর কাছে নিজের দোষের জন্য ক্ষমা চায়। এই রাতে আল্লাহ তা’আলার নিকট যারা ক্ষমাপ্রার্থী তাদের পাপ তিনি ক্ষমা করেন, আর যারা অনুগ্রহপ্রার্থী তাদের তিনি অনুগ্রহ করেন। ইসলাম মানুষকে সরল-সোজা ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে। নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহ’র কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন।

মির্জা ফখরুল বলেন, এই পবিত্র রাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত হয়। এই সৌভাগ্যের রজনী আলোকোজ্জ্বল মহিমাময়। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ, সুন্দর ও কল্যাণের বারিধারা। আমি আল্লাহ’র দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি। এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহ’র নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাবো। এজন্য আল্লাহ’র নিকট ধৈর্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

বিজ্ঞাপন

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারেক রহমানবিএনপিশবে বরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন

তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান