• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
গোলটেবিল আলোচনায় রিজভী

দলীয় সরকারের অধীনে ইসি নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮
অ+
অ-
দলীয় সরকারের অধীনে ইসি নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে

রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে দেশ ভয়েস অব দ্য নেশন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের ক্ষেত্রে ইসি এখনো সর্বেসর্বা। রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পর ইসি কেন জানি স্বয়ংক্রিয়ভাবে কিছুটা অধীন হয়ে পড়ে, পরাধীন হয়ে যায়। আইন, সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা সেই স্বাধীনতা তারা প্রয়োগ করতে চান না বা পারেন না। নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয়, অনেক ঘটনা ঘটে। এখানে একটা প্রবেশন (সংশোধন) থাকা দরকার, যে দলীয় সরকার থাকবে কিন্তু ইসি পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে।

আরও পড়ুন

বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর
নতুন রাজনৈতিক দল কোন পন্থার হবে, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়া দরকার। এ সময়টা যেন খুব বেশি প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। নির্বাচন যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে। সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনসমর্থিত সরকার। এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করে কাজ করে। আমি গতকাল বলেছি, প্রথমে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটে। সেই মূল কাজ বাদ দিয়ে যদি সাবসিডিয়ারি কাজ প্রথমে শুরু করে দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না।

বিএনপির এই নেতা বলেন, অনেকে আগের উদাহরণ দেয়। আগের সরকার ও ড. ইউনূসের সরকার তো এক হওয়ার কথা না। এই সরকারকে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতে হবে এমন মনোভাব থাকলে অবাধ নির্বাচন থাকবে না। আমিই সব, আমার দল সব, অন্যকিছু নেই- এ ধরনের চেতনার পরিবর্তন করতে হবে। এর পরিবর্তন করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। মানসিকতার পরিবর্তন না করলে সংস্কার ফলপ্রসূ হবে না।

বিজ্ঞাপন

বিগত সরকারের সময়ে ইসি তার নিজস্ব স্বাধীনতা খর্ব করতে প্রস্তাব দিয়েছিল জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিল। কী অনুগত ইসি ছিল, যারা কমিশনার ছিলেন তাদের সরকার বেছে বেছে নিয়েছে। যারা তাদের জন্য স্লোগান দিতে পারে। ফলে ইসির স্বাধীনতা কী এটা তারা বুঝতে চাইতো না। তারা যেটা মনে করতেন আমি কতটুকু চামচামি করলে প্রধানমন্ত্রী খুশি হবেন, সেই কাজটাই তারা করতেন।

দেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ এহসান কবির শানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগীত পরিচালক ইথুন বাবু, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।

এমএসি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রুহুল কবির রিজভীবিএনপিনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান