• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

সবাই যাকাত দিলে ৫ বছরে বাংলাদেশে একজনও দরিদ্র থাকবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪
অ+
অ-
সবাই যাকাত দিলে ৫ বছরে বাংলাদেশে একজনও দরিদ্র থাকবে না

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, সম্পদশালীদের সম্পদের পরিপূর্ণ ফায়দা পেতে চাইলে ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলেই যাকাতের পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে। যাকাত দিলাম, কিন্তু ইসলামের অন্যান্য মৌলিক বিধান পালন করলাম না, এই আংশিক ইসলাম দিয়ে সমাজের সমস্যা সমাধান হবে না, ব্যক্তিরও মুক্তি আসবে না। তাই একটি সৎ, মানবিক সমাজ গড়ে তুলতে হলে কুরআন-সুন্নাহর কাছে আসতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে মহানগর জামায়াত আয়োজিত ‘বাংলাদেশে যাকাত-ওশর আদায় ও বণ্টন: অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দোকান-প্রতিষ্ঠান দখল করা জামায়াতের কাজ নয় : এটিএম মাছুম
সব পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে জামায়াত : মোহাম্মদ তাহের
‘নতুন বাংলাদেশকে আর কোনও ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না’

মাওলানা এটিএম মাসুম বলেন, মানুষের রচিত আইনকানুনের কারণে যে বৈষম্য, জুলুম ও শোষণ সৃষ্টি হয়েছে এগুলো থেকে সমাজকে বের এনে সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন এবং ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা নিশ্চিত করে যাকাত। সে কারণে যাকাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বাংলাদেশে যত ধনী আছে তারা যদি যাকাত দেন তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশে একজনও দরিদ্র থাকবে না। সবাই যাকাতদাতা হয়ে যাবে। আমাদের সমাজ যাকাতকে বর্জন গণতান্ত্রিক পুঁজিবাদী, তথাকথিত ধর্ম নিরপেক্ষ চিন্তাচেতনার ওপর গড়ে উঠার কারণে সমাজের মানুষের শোষণ বঞ্চনা দূর হচ্ছে না। যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু না হলে এটা দূর করা সম্ভবও হবে না।

বিজ্ঞাপন

মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী।

সেমিনারে প্রবন্ধের উপর বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম।

এমআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদইসলামবাংলাদেশচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’