• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫
অ+
অ-
যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত
ফাইল ছবি

যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া বিকেল পর্যন্ত চলে। এ ঘটনায় ইতোমধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ, ২ প্লাটুন বিজিবি মোতায়েন
হাসনাত আব্দুল্লাহ ইস্যুতে মুখ খুলল সময় টিভি
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, এ ইস্যুকে কেন্দ্র করে ফেসবুকে এ পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

এদিকে কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটি। রাত সাড়ে ৮টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাইম মল্লিক।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদলছাত্রলীগবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল