• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ছাত্রশিবির কর্মীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬
অ+
অ-
ছাত্রশিবির কর্মীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ

টঙ্গীতে ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতির ওপর ছাত্রদল হামলা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে ছাত্রদলের সন্ত্রাসীরা দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করে এবং হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় শিক্ষার্থীরা মামুন নামের ছাত্রদল এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মূলত কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার ওপর এই নির্যাতন চালানো হয়। 

নেতৃবৃন্দ আরও বলেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র, পেশিশক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে, যা সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি পরিপন্থি।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান।

এমএসআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবিরছাত্রদলহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল