• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে কর্নেল অলির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১
অ+
অ-
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে কর্নেল অলির শোক

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি আবদুল্লাহ আল নোমানের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি প্রার্থনা করেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে শোক পেয়েছেন আল্লাহ যেন তা সহ্য করার তওফিক দান করেন।

কর্নেল অলি বলেন, আবদুল্লাহ আল নোমান আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
বীরের মতো জীবন দিয়েছেন সুবেদার মেজর নুরুল ইসলাম

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু