• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনীতির নক্ষত্র ছিলেন আবদুল্লাহ আল নোমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৪
অ+
অ-
বাংলাদেশের রাজনীতির নক্ষত্র ছিলেন আবদুল্লাহ আল নোমান

আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতি নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সমাজ পরিবর্তনের যে রাজনীতি তিনি তা শুরু করেছিলেন ছাত্রজীবনে। পরে তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির নেতৃত্ব পর্যায়ে কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর পর তার ধানমন্ডির বাসভবনে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি তাকে দলীয় নেতা হিসেবে চিহ্নিত করতে চাই না, তিনি জাতীয় নেতা ছিলেন। চট্টগ্রামের মানুষের তিনি খুব প্রিয় নেতা ছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নাম ছিল আবদুল্লাহ আল নোমান।

আরও পড়ুন

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন
নোমান গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন

বিজ্ঞাপন

রাজনীতির জন্য নোমান অনেক ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ বিএনপির মহাসচিব বলেন, জেলে গেছেন বারবার। এমনকি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। তার এই অবদান দেশের মানুষ কখনও ভুলবে না।

১৯৭১ সালে তার অবদান, জাতিগঠনে ক্ষেত্রে আবদুল্লাহ আল নোমানের অবদান আমরা কখনও ভুলতে পারবো না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হবে। তার মতো ত্যাগী ও প্রগতিশীল মানুষের যখন সবচেয়ে বেশি দরকার, তখন তার চলে যাওয়া মেনে নেওয়া যায় না।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, আমার আজকে অত্যন্ত শোকাহত। সত্যি কথা আজকে আমার আমাদেরকে একজন অভিভাবক, একজন হৃদয় ও প্রিয় মানুষকে হারিয়েছি।

এএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী