• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না : নাছির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮
অ+
অ-
নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না : নাছির

তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মনে করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বর্তমানে চীন সফরে আছেন। সেখান থেকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে।

আরও পড়ুন

একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন : শফিকুল আলম
ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসে অনন্য নজির তৈরি করলেন
নতুন দলের শীর্ষ পদে থাকছেন নাহিদ

বিজ্ঞাপন

dhakapost

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলির অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।

ছাত্র দলের সাধারণ সম্পাদক দাবি করেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনাটি সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নিবেন, এমন যুক্তি অবিশ্বাস্য।

নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে উল্লেখ করে নাছির বলেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সঙ্গে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে।

বিজ্ঞাপন

এএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিছাত্রদলনাহিদ ইসলামরাজনীতিবিদঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী