• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ক্ষমতার পথকে প্রশস্ত করতেই বিগত সরকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১
অ+
অ-
ক্ষমতার পথকে প্রশস্ত করতেই বিগত সরকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল

ক্ষমতার পথকে প্রশস্ত করতেই বিগত সরকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর আব্দুল ওহাব মিনার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পিলখানা ট্র্যাজেডি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান ও যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যশোর জেলা আহ্বায়ক ইয়ামিনুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

রিজভীর বক্তব্য বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য, জামায়াতের নয়
জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মেজর মিনার বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। ক্ষমতার পথকে প্রশস্ত করতেই ভারতের সরাসরি ইন্ধনে এ ঘটনা ঘটিয়েছিলেন হাসিনা সরকার। সেনা অপারেশন না চালানোই ছিল সবচেয়ে দুর্ভাগ্যজনক। সব ভালো অফিসারদেরকে পরিকল্পিতভাবে একত্র করে হত্যাকাণ্ড ঘটানো হয়।

কর্নেল দিদার বলেন, পিলখানার যে ঘটনা প্রচার করা হয় সেটি আসলে বাস্তবচিত্র নয়, বাস্তবচিত্র ছিল আরও ভয়ংকর। ডাল-ভাত কর্মসূচির প্রচারণা ছিল নামেমাত্র, মোটেও এ ঘটনা ডালভাতের জন্য ঘটেনি। এটি ছিল বিগত ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্রের ফল। সেনা অফিসারদের অধিকাংশকে রাতে হত্যা করা হয়। সেনা অপারেশন চালালে এতোগুলো অফিসারকে বাংলাদেশের হারাতে হতো না।

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদএবি পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী