• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ছাত্রসংগঠনের দুই পক্ষের সংঘর্ষে ছাত্র ইউনিয়নের নিন্দা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪
অ+
অ-
ছাত্রসংগঠনের দুই পক্ষের সংঘর্ষে ছাত্র ইউনিয়নের নিন্দা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুই পক্ষের সংঘর্ষকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছে তারা।

বিজ্ঞাপন

এই সংঘাতের নিন্দা জানিয়ে ‘সন্ত্রাস নয়, গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে’ নতুন ছাত্রসংগঠনকে এগিয়ে যাওয়ার আহ্বান জানায় ছাত্রসংগঠনটি। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

আরও পড়ুন

নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’
স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের
মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ ছাত্রদলের

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বুধবার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। এতে বলা হয়েছে, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম বাংলাদেশের ছাত্র আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নবগঠিত ছাত্রসংগঠনের নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সবার আকাঙ্ক্ষা ছিল দখলদারি, নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠান; কিন্তু আমরা দেখছি, এখনও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দখলদারি ও সন্ত্রাস বিরাজ করছে, যার সর্বশেষ উদাহরণ নবগঠিত ছাত্রসংগঠনের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষ।

বিজ্ঞাপন

ছাত্র ইউনিয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় দখলদারি, সন্ত্রাস ও নৈরাজ্য চায় না জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা নবগঠিত ছাত্রসংগঠনকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে আহ্বান জানাই। একই সঙ্গে নবগঠিত ছাত্রসংগঠন মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করবে, এই প্রত্যাশা করি।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’