• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপির বর্ধিত সভা শুরু, প্রধান অতিথি খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫
অ+
অ-
বিএনপির বর্ধিত সভা শুরু, প্রধান অতিথি খালেদা জিয়া

৭ বছর পর ডাকা বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, আজকের সভায় লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আর সভায় সভাপতিত্ব করবেন তারেক রহমান। সভাপতি হিসেবে এরইমধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যরা অংশ নিয়েছেন। দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরাও অংশ নিয়েছেন। সভায় মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত আছেন।

dhakapost

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ও মনোনয়ন পেতে ইচ্ছুক যে প্রার্থী প্রাথমিক চিঠিপেয়েছিলেন, তারাও এই সভায় অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, সভায় সারাদেশ থেকে সাড়ে ৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। 

সভার শুরুতে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

dhakapost

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই প্রমাণ্যচিত্র তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’। এছাড়া বর্ধিত সভা উপলক্ষ্যে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সভায় আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকেলের নাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবে চা-কফির ব্যবস্থা।

সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বিএনপির বর্ধিত কমিটির সভা হয়। যেখানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর ৪ দিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার।

এএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস