• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন খেয়ানত না করি : সারজিস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩
অ+
অ-
ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন খেয়ানত না করি : সারজিস

৫ আগস্ট খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছি তা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারজিস আলম।

বিজ্ঞাপন

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই— এই ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার
দলের ঘোষণাপত্র পাঠ করলেন নাহিদ ইসলাম, যা যা রয়েছে...
সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে জনতা, ভারত নয়: হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, আমরা যদি ছোট-ছোট রাজনৈতিক স্বার্থ একপেশে রেখে ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব। সবাইকে আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ গড়ে তোলার অনুরোধ করব। আর এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।

তিনি বলেন, হাসিনা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনও অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই। 

তিনি আরও বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। আমরা দেশ এবং জাতিকে সবার ওপরে রেখে যেন নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

বিজ্ঞাপন

এএইচআর/এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারজিস আলমজাতীয় নাগরিক পার্টিঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল