• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হওয়া যাবে না : সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৫, ১৬:১১
অ+
অ-
গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হওয়া যাবে না : সালাউদ্দিন
ফাইল ছবি

গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার এবং তার দোসররা অস্থির পরিস্থিতি তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সেই দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে। গণতন্ত্র উত্তরণের পথ যত দীর্ঘায়িত হবে, তত বেশি বিভিন্ন রকমের অস্থির পরিস্থিতি তৈরি করার সুযোগ নিবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা।

আরও পড়ুন

সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো চলবে না : সালাহউদ্দিন
আমরা স্বচ্ছ-সুন্দর ভোট উৎসব করতে চাই : ইসি সানাউল্লাহ

বিজ্ঞাপন

তিনি বলেন, এমন কোনও মানবাধিকার লঙ্ঘনের তরিকা বাদ ছিল না, যা আওয়ামী লীগ অনুশীলন করে নাই। বাংলাদেশে বর্বর এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর কোথাও হয়নি। সে রকম একজন স্বৈরশাসক এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনও আমরা অনুশোচনা করতে দেখি না। আওয়ামী লীগের কোনও নেতাকর্মীকে এখনো গণহত্যার দায় স্বীকার করে, ক্ষমা চেয়ে, তারপরে বাংলাদেশে রাজনীতি করবে এ কথা বলতে শুনিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি দেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে স্বৈরাচারের আর কখনও উন্মেষ হবে না। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে অটোমেটিক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়ে যাবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সময়ে ভোটাধিকার করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। যেটা বিগত সময়ে হারিয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান