• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সংস্কার-বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন চান চরমোনাই পীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ মার্চ ২০২৫, ২০:৫৭
অ+
অ-
সংস্কার-বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন চান চরমোনাই পীর

প্রয়োজনীয় সংস্কার এবং স্বৈরাচারের বিচার নিশ্চিত শেষে দ্রুততম সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসীবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে
‘ফ্যাসিবাদ বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের সংঘাত দুঃখজনক’
‘বৈষম্যবিরোধী বা সমন্বয়ক’ পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই : নাহিদ

বিজ্ঞাপন

রেজাউল করীম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর নির্বাচন পদ্ধতি দাবি করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি বলেন, ২০২৪ আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামেই এই আন্দোলনের অংশ ছিল। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার। আমরা দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করে সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চাই।

বিজ্ঞাপন

মুফতি রেজাউল করীম বলেন, ইসলামে প্রতিবেশীকে সম্মান করা এবং প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে আমাদের রাষ্ট্রীয় প্রতিবেশীকে সম্মান করার এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের কোনো ক্ষতি না করতে দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। একইসঙ্গে রোহিঙ্গা ও ফিলিস্তিনসহ বিশ্বের সব মাজলুমদের ব্যাপারে আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের স্বাধিকারের আন্দোলনের সমর্থন ঘোষণা করছি।

তিনি বলেন, পতিত ফেসিস্ট স্বৈরাচারের আমলে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। কারণ তাদের বিচার না হলে মানুষের রক্তের দায় জাতিকে প্রজন্ম থেকে প্রজন্ম তাড়া করবে। তাই যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দ্রুত করতে হবে। 

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল মইন খান, ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ ভুলু, সালাহুদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

টিআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশজামায়াতবিএনপিইফতাররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল