• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা বুঝিয়ে দিতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ মার্চ ২০২৫, ২২:৩৯
অ+
অ-
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা বুঝিয়ে দিতে হবে

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা বুঝিয়ে দিতে মালিক পক্ষের কাছে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।  তিনি বলেন, বিভিন্ন অজুহাতে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে কোনো কোনো মালিক পক্ষ ঈদের আগে নিখোঁজ হয়ে যান, যা কোনোভাবেই কাম্য নয়। শ্রমিক অবহেলা করে বা ঠকিয়ে দেশের উন্নতি সম্ভব নয়।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে খানা বাসমতি রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহজামাল, হাজী মো. শাহাদাত হোসেন, হাফেজ মাওলানা মুয়াবিয়া,  ইমাম হোসেন ভুইয়া, মু. শামসুল ইসলাম মোল্লা।

আরও পড়ুন

নারী-শিশু ধর্ষণ-সহিংসতা ‘বৃদ্ধি’তে উদ্বিগ্ন জামায়াত
নৈতিক শিক্ষার অভাবেই মাগুরায় এমন ঘটনা ঘটেছে : জামায়াত আমির
ধর্ষক নামের সব নিকৃষ্ট প্রাণীর শাস্তি দাবি জামায়াত আমিরের

বিজ্ঞাপন

ইফতার দোয়া পরিচালনা করেন দ্বিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল আলহাজ খন্দকার গোলাম মাওলা। এর আগে নবগঠিত কমিটির শপথবাক্য পাঠ করান মাওলানা খলিলুর রহমান।

সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরআন নাজিলের মাসে কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই।

প্রধান বক্তা মাওলানা খলিলুর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সবধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। খুন-ধর্ষণ অনেকাংশে বেড়ে গেছে। এমতাবস্থায় কঠোরহস্তে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। অপরাধ দমন করতে না পারলে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হবে। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত ও প্রকাশ্যে হলে এই ধরনের অপরাধ বন্ধ হয়ে যেতো। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতার কারণে মাগুরায় আরো একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো।

বিজ্ঞাপন

জেইউ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির