বিজ্ঞাপন

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন জিয়াউদ্দীন 

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন জিয়াউদ্দীন 

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ড. জিয়াউদ্দীন হায়দারকে।

সোমবার (১০ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ড. জিয়াউদ্দীন হায়দারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। 

এএইচআর/এমজে