• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ মার্চ ২০২৫, ২২:১৩
অ+
অ-
‘আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, কুরআন-সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী দেশকে দুর্নীতি-দুঃশাসনমুক্ত করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, রোজা একটি অতিগুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর নিজ হাতে এর যথাযথ প্রতিদান দেব। অন্যত্র বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের হয়ে যাব। অপর হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সঙ্গে রোজা রাখবে আল্লাহ তার আগের সব গোনাহ মাফ করে দেবেন। রমজান মাসের মর্যাদা সম্পর্কে কালামে হাকিমে বলা হয়েছে, রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। যা মানবজাতির জন্য হেদায়াত ও সত্য মিথ্যার পার্থক্যকারী। 

মূলত, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোনোভাবেই সম্ভব নয়। যা এখন দিবালোকের মতো স্পষ্ট। মূলত, আল্লাহ তা’য়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসাবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। তাই জীবনের সব ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
অবৈধ টাকা দেশ ধ্বংস করতে খরচ করছে ফ্যাসিস্টের দোসর ব্যবসায়ীরা

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, রমজান আমাদের পরিশুদ্ধ হওয়ার জন্য দান করা হয়েছে। তাই এ মাসে সিয়াম-কিয়ামসহ বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের নাজাতের পথ তৈরি করতে হবে। তিনি রমজানের শিক্ষা বাস্তবে জীবনে  প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

জেইউ/এমএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতডা শফিকুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিসংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল