• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ০০:৪০
অ+
অ-
‘দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে’

বিগত ৫৩ বছরের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল সরকারে গেছে, যারা জনগণের জন্য কাজ করার পরিবর্তে দেশে লুটপাটের মাফিয়াতন্ত্র কায়েম করেছিলো। ফ্যাসিবাদী সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার করে দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। এখন সময় এসেছে, দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণ-ইফতার কার্যক্রমের ১১তম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্টির ভাইস চেয়ারম্যান লে কর্নেল অব হেলাল উদ্দিন, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খালেদ হাসান, বাংলাদেশ উর্দু স্পিকিং রাইটস মুভমেন্ট এর প্রেসিডেন্ট ওয়াসি আহমেদ ওয়াসি।

আরও পড়ুন

একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে : গোলাম পরওয়ার
‘ফ্যাসিবাদের শাহবাগী ক্রীড়নক আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে’
এখানে কোনও ‘ইফস’ এবং ‘বাটস’ নেই, আওয়ামী লীগ ইস্যুতে হাসনাত

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়ারেসুল করিম বলেন, যারা ব্যাংকের টাকা লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, এমন দলকে আপনারা ক্ষমতায় নিয়ে আসবেন। এবি পার্টিই হচ্ছে সেই রকম একটা দল যাদেরকে দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। 

প্রফেসর লে. কর্নেল (অব) হেলাল উদ্দিন বলেন, আমাদের গণ-ইফতার নগরবাসীর মধ্যে ব্যাপক একটা সাড়া ফেলেছে। এবি পার্টি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এবি পার্টি আপনাদেরকে (বাংলাদেশ উর্দু স্পিকিং রাইটস মুভমেন্ট) নাগরিক করার প্রচেষ্টা করছে।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত