• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জামায়াত নৈতিক দায়িত্ব মনে করে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫, ১৮:১২
অ+
অ-
বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জামায়াত নৈতিক দায়িত্ব মনে করে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন বলেছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে জামায়াতে ইসলামী নৈতিক দায়িত্ব এবং ইবাদত মনে করে।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) বিকেল ৩টায় জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানার উদ্যোগে নিকেতন বাজারে রোজাদারদের মধ্যে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন, থানা সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুদ্দিন জাহিদ ও থানা কর্ম পরিষদ সদস্য নূর মোশাররফ।

সাইফুল আলম খান মিলন বলেন, আগামীতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ও সর্বস্তরের মানুষের অধিকার ফিরে পেতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। জামায়াত কেবলমাত্র নির্বাচন উপলক্ষ্যে নয় সারা বছরই নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে।
 
তিনি বলেন, জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ প্রচেষ্টায় শামিল হতে সবাইকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। শিল্পাঞ্চল এলাকার প্রায় ২ শতাধিক গরিব-অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেইউ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির