• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দ্রুত সময়ের মধ্যে ঢাকা বারের নির্বাচনের দাবি নুরের

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ২১:৪৯
অ+
অ-
দ্রুত সময়ের মধ্যে ঢাকা বারের নির্বাচনের দাবি নুরের

দ্রুত সময়ের মধ্যে ঢাকা বার নির্বাচনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে আদালত চলত শেখ হাসিনার নির্দেশে এবং মামলার রায় আসত গণভবন থেকে। জুলাই গণঅভ্যুত্থানের পর আদালতগুলোতে আর দখলদারিত্ব চলতে দেওয়া হবে না এবং সব দলের আইনজীবী সমান অধিকার পাবে।

মঙ্গলবার ঢাকা বার এসোসিয়েশন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

২২ মার্চ আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে গণঅধিকার
‘জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না’

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, ঢাকা বারে এডহক কমিটি রয়েছে। সব দলের অংশগ্রহণে দ্রুত সময়ের ভেতর ঢাকা বারের নির্বাচনের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করে ঢাকা বারের নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের সাধারণ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে।

ইফতার মাহফিলে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ঢাকা বারের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আইন সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণ অধিকার পরিষদআওয়ামী লীগনুরুল হক নুর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন