• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ১৯:১৫
অ+
অ-
কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের আইনের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে আইনজীবী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামী আইনের থেকে পৃথিবীতে ভালো কোনও আইন নেই। তাই ইসলামী আইনে, কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য : ডা. তাহের
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় জামায়াতের নিন্দা
ন্যায়-ইনসাফভিত্তিক মানবিক দেশ গড়তে চায় জামায়াত

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কোনও অংশে কম নয়। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার নিশ্চিত হতে পারে। 

অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্য মামলা পরিচালনা করতে আইনজীবীদের আহ্বান জামায়াত আমির।

বিজ্ঞাপন

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন প্রমুখ।

এমএইচডি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ