• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা রুখে দেবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৫, ১৫:০৭
অ+
অ-
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা রুখে দেবে’

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা তাদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আহমেদ আলী কাসেমী।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররমের সামনে ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আহমেদ আলী কাসেমী বলেন, গাজাবাসী যখন সেহেরির প্রস্তুতি নিচ্ছিল, তখন অতর্কিতভাবে তাদের ওপর হামলা করা হয়। আমরা জানতে পেরেছি সে হামলায় ৪০০ নারী পুরুষ নিহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন

সালাম ফিরিয়েই নারায়ে তাকবির, ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে মিছিল
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ‘প্রকল্প’ রুখে দেওয়া হবে
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারতে মুসলমানদের উসকে দেওয়ার জন্য আওরঙ্গজেবের মাজারে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপিকে বলতে চাই, বাংলাদেশের বিষয়ে তোমরা নাক গলাচ্ছো। বাংলাদেশের খুনিকে তোমরা আশ্রয় দিয়েছো। আর তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে দেশপ্রেমিক মানুষের সঙ্গে তোমরা গাদ্দারি করেছো। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জুলাই অভ্যুত্থানের মতো ছাত্র-জনতা পুনরায় তাদেরকে রুখে দেবে।

বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুর রকিব বলেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে, তা কোনো মুসলমান সহ্য করতে পারবে না। বাংলাদেশ মুসলমান বিশ্বের সব মুসলমানদের সঙ্গে একাত্ম হয়ে যাবে। আর হেফাজতে ইসলাম কেবল ইসলামের হেফাজত নয়, সমগ্র মুসলিমের খাদিম। 

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হেফাজতে ইসলামরাজধানীর খবরবিক্ষোভইসরায়েল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক