• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আ.লীগকে ৫ আগস্ট দেশের জনগণ নিষিদ্ধ করেছে : আবু হানিফ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২১ মার্চ ২০২৫, ২০:১১
অ+
অ-
আ.লীগকে ৫ আগস্ট দেশের জনগণ নিষিদ্ধ করেছে : আবু হানিফ

আওয়ামী লীগকে এ দেশের জনগণ ৫ আগস্টেই নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। যার ফলে জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ রাজপথে নেমেছিল। আর আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও  আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা। আওয়ামী লীগকে এই দেশের মানুষ রাজনীতি করতে দেবে না। জুলাই গণঅভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে গেছে। এখনও জুলাই গণহত্যার বিচার করতে পারে নাই। বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামবো। আমরা বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। গণহত্যায় জড়িত থাকা আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে।

তিনি আরও বলেন, অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। গণঅধিকার পরিষদ এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রতির রাজনীতি করতে চায়। আমরা সমাজে কোনো বিভেদ চাই না। সমাজের সব মতের মানুষ নিয়ে একসঙ্গে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনাদের প্রতি আহ্বান তরুণদের এই রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

বিজ্ঞাপন

dhakapostগণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক বলেন, সরকারের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার কথা থাকলেও জেলার বিভিন্ন স্থানে চাল দেওয়া হচ্ছে ৭-৮ কেজি করে। করিমগঞ্জের কাদির জঙ্গল ইউনিয়নে আশরাফুল আলম কনক চেয়ারম্যান চাল কম দিয়ে ৩৪ বস্তা চাল অন্যত্র সরিয়ে ফেলার সময় সেনাবাহিনীর হাতে ধরা পরে। ইটনা উপজেলায়ও ১৪৪ বস্তা চাউল জব্দ করা হয়। এসব চাল চুরির সঙ্গে যে-সব চেয়ারম্যান কিংবা মেম্বাররা জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

আরও পড়ুন

নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : মির্জা ফখরুল
বিচারের পরে জনগণ ক্ষমা করলে রাজনীতি করতে পারবে আ.লীগ : রিজভী
আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কর্শা কড়িয়াইল ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ সেলিম। সঞ্চালনা কারণে সদর উপজেলার সদস্য সচিব মোস্তফা আল মামুন। 

বিজ্ঞাপন

এতে আরও বক্তব্য দেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, দানাপাটুলী ইউনিয়নের নেতা আনিসুর রহমান আরমান, আকরাম হোসাইন,শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সভাপতি ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন বিএনপি, মনির হোসেন ইউপি সদস্য ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগগণ অধিকার পরিষদগণঅভ্যুত্থান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন