• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই : সারজিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৫, ২২:৩৩
অ+
অ-
সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই : সারজিস

সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনসিপির এ নেতা বলেন, সেনাবাহিনী প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি। বরং এ নিয়ে এখন ‘গুজব ছড়ানো হচ্ছে’। আমরা মনে করি এ অবস্থাও তৈরি হয়নি এবং এ অবস্থা যাতে নির্বাচনের পূর্ব পর্যন্ত তৈরি না হয়, সেটি আমরা প্রত্যাশা করি। সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা, আমরা মনে করি সব সময়ে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

আরও পড়ুন

হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি
সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল
আওয়ামী লীগের পুনর্বাসন হবে না : আখতার হোসেন

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নে সারজিস আলম বলেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি। আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ওপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে। আমরা এটা হারাতেও চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল এবং আমরা এটা রাখতে চাই। আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে।

তিনি বলেন, যে ঘটনাটি সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি বিষয়টি অনেকটি এমন নয়। এখানে জনগণের সঙ্গে কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিংবা রাজনৈতিক দলগুলো সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই। আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন থাকে, মতামত থাকে আমরা সেটি প্রকাশ করব এবং যৌক্তিক আলোচনা, সমালোচনা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম এ বিষয়ে আমরা কখনোই মুখোমুখি দাঁড়াব না।

ওএফএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারজিস আলমজাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল