• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি সবসময় বাংলাদেশকে সংকট থেকে উদ্ধার করেছে : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ১৬:২৬
অ+
অ-
বিএনপি সবসময় বাংলাদেশকে সংকট থেকে উদ্ধার করেছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আমাদের সজাগ ও সর্তক থাকতে হবে। কারণ বিএনপিই একমাত্র দল যারা প্রতিবার দেশের বিপদে-আপদে রুখে দাঁড়িয়েছে। সবসময় বাংলাদেশকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকে এমন সংকট সৃষ্টি হয়েছে- আমাদের দেশবিপ্লবী সেনাবাহিনী, তাদের বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। যা আমরা মেনে নিতে পারি না।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ার কিছু নতুন নতুন কুতুবেরে আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তারদের ভাষা, বাক্য ও বক্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যায়। তারা চায় না দেশে গণতন্ত্রের দিকে যাক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এখন সুযোগ এসেছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত করার
‘কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না’

তিনি আরও বলেন, যারা আমাদের দেশকে রক্ষা করে, সংকটের সময় পাশে এসে দাঁড়ায়, তাদেরকে কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।

অন্তর্বর্তী সরকার সংস্কারের বিশাল পাহাড় জমিয়ে ফেলছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, অনেকগুলো বিষয়ের অবতারণা, যা আমাদের জনগণ বুঝেও না। আমরা সে জন্যেই আমাদের দল থেকে তাদের সংস্কার প্রস্তাবনার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছি। কোনটায় একমত, একমত নই সেটাও আমরা জানিয়েছি। আমরা জোর দিয়ে বলেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গণতন্ত্র। আমরা জানি না গণতন্ত্র ছাড়া আর কোনো সিস্টেম আছে যেটা জনগণের কল্যাণ করতে পারে।

বিজ্ঞাপন

এএইচআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু