• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫, ০১:৪৬
অ+
অ-
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত

স্বাধীনতাহীন জাতির কোনও অধিকারের গ্যারান্টি থাকে না; তাই অর্জিত স্বাধীনতা সুসংহত ও অর্থবহ করে গণমানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দলমত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

আব্দুর রহমান মূসা বলেন, স্বাধীনতা প্রত্যেক জাতির আরাধ্য। আর আমাদের স্বাধীনতা জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেশের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ ও টেকসই করার জন্য জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৫ আগস্ট বিপ্লবেও আমরা ছাত্র-জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। ফলে এক ঐতিহাসিক বিজয় আমাদের হাতে এসে ধরা দিয়েছে। আমরা দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। 

তিনি জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, আমরা দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠায় আপোষহীন যে সমাজ হবে গণমুখী, মানবিক ও কল্যাণকামী। যেখানে সকল নাগরিকের অধিকারের সমান নিশ্চয়তা থাকবে।

মাহফুজুর রহমান বলেন, অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু একটি বিশেষ মহল আমাদের জুলাই বিপ্লবকে নস্যাৎ ও বিতর্কিত করতে নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জেইউ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’