• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি সবসময় মানবতার কথা বলে : আমিনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ এপ্রিল ২০২৫, ১৯:১০
অ+
অ-
বিএনপি সবসময় মানবতার কথা বলে : আমিনুল

বিএনপি সবসময় মানবতার কথা বলে উল্লেখ করে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনো যুদ্ধ নয়; বরং তা মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয়নি। আমাদেরও কাম্য নয়।

ইসরায়েলি নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এমনকি হাসপাতালও তাদের বর্বরতা থেকে রেহাই পায়নি। আমরা এই নির্মমতা, বর্বরতা, নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করে আমিনুল বলেন, বিএনপি বাংলাদেশে একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। মানবিকতার পক্ষে আমাদের যে অবস্থান, সেটাকে আরও সুদূর করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐকবদ্ধ হতে হবে।

যৌথ সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক প্রমুখ।

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস