• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৫, ২১:৪৬
অ+
অ-
‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলটির স্লোগান ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আয়োজনের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ করে।

নতুন এই দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী। তিনি বলেন, দেশের মানুষ ও মাটির জন্য ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন।

ড. আব্দুল মালেক ফরাজী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করবো না।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করে গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান বলেন, চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্রব্যবস্থার আমূল বদলে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন রেনেসাঁ, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি ও মহান নেতৃত্ব সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধশালী, শক্তিমান ও প্রগতিশীল হয়ে উঠবে। আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য দূর করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব।

আরও পড়ুন

‘মার্চ ফর গাজা’ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের
বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুরের দাবি, নেতাদের নিন্দা

দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজীর সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন– বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান, গণতান্ত্রিক নাগরিক শক্তির সহসভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।

বিজ্ঞাপন

ওএফএ/এনএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী