কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আমরা সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ বিষয়টি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে সহানুভূতির সঙ্গে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছে।
কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহবান। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা প্রকৌশল...
Posted by বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol on Tuesday, April 15, 2025
একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত মব কালচার তৈরি করে যে ভয়ংকর পরিবেশ তৈরি করেছিল, সেই পথ পরিহার করে সবাইকে সুস্থ মত প্রকাশের সুযোগ করে দেওয়া, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কাঠামোর উন্নয়ন, গণতান্ত্রিক চর্চার অধিকার, পারস্পরিক সহাবস্থান, মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থাসহ শিক্ষাব্যবস্থার প্রত্যাশিত সংস্কারের আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আরও পড়ুন
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুয়েট প্রশাসনের প্রতি এ আহ্বান জানান এবং দ্রুতই শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
এসএসএইচ
