• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ মে ২০২৫, ১৫:০১
অ+
অ-
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নারীবিষয়ক সংস্কার কমিশন এবং এর প্রতিবেদন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।

তিনি বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী। শুধু প্রতিবেদন করলে হবে না, সম্পূর্ণ নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। আমরা বলতে চাই, আপনারা (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা এসেছেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাদের রক্তের বিনিময়ে। হেফাজতের নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার না করলে আবারও যুদ্ধে করে আপনাকে (ড. ইউনূস) ক্ষমতা থেকে নামাবো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না
হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে

সমাবেশে আরও বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মীর ইদ্রিস, মুফতি জাবের কাশেমী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ আবু তাহের খান মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, পল্টন জোনের  নায়েবে আমির মাওলানা ইউসুফ সিদ্দিকী, যাত্রাবাড়ী জোনের নেতা মুফতি শরীফুল্লাহ।

এমএসআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হেফাজতে ইসলামবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত