বিজ্ঞাপন

তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদার নিরাপত্তায় পুলিশকে চিঠি

তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদার নিরাপত্তায় পুলিশকে চিঠি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাসায় এবং চলাচলে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে। 

শুক্রবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, আগামী  ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তার ধানমন্ডি ৫ নম্বর রোড বাসায় ও রাস্তায় চলাচল সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র সচিব, পুলিশ আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে।

এএইচআর/এমএন