দীর্ঘ ৪ মাসের মতো লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১০ ঘণ্টার লম্বা সফরে কিছুটা অসুস্থ বোধ করায় গত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এখন অনেকটা সুস্থবোধ করায় আজ রাতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ভাইয়ের বাসায় যাবেন তিনি।
আজ (শনিবার) রাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। শামীম ইস্কান্দারের বাসাও গুলশানে।
আরও পড়ুন
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রাতে বাসভবন থেকে ভাইয়ের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
এএইচআর/এনএফ
