• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৫, ১৩:৪১
অ+
অ-
বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করতে হবে

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি, রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকে  দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটির রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গায় তৈরি হবে। 

তিনি আরও বলেন, দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টির প্রেক্ষিতে আলোচনায় এসেছে। 

বিজ্ঞাপন

গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়েছিলেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল, প্রত্যাশা আছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিচার, সংস্কার এবং মানুষের ভোটার অধিকার নিশ্চিতদের জন্য শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু কি সরকার? নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার?  

আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার, সেটা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধগুলোর বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে।

আরও পড়ুন

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। জুলাই ঘোষণাপত্রের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু আগাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত। 

এমএসআই/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারজাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস