• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না : মাওলানা ইমতিয়াজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ মে ২০২৫, ১৯:২৫
অ+
অ-
দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না : মাওলানা ইমতিয়াজ

ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে।

শনিবার (২৪ মে) দুপুর ২টায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা ইমতিয়াজ।

তিনি বলেন, ভারতের দেওয়া কোনো প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালনার চিন্তা দূর করতে হবে। ভারতের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। ভারতের গোলামি করে যারা বাংলাদেশে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছেন তাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব বলেন, দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন। সরকারের ওপর চাপপ্রয়োগ করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবেন না। এ সরকার ব্যর্থ হলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এটি আমরা হতে দিতে পারি না। সবার আগে দেশ বাঁচাতে হবে। দেশ নিয়ে সবাইকে সম্মিলিতভাবে ভাবতে হবে।

নগর দক্ষিণ সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আলতাফ হোসাইন, আনোয়ার হোসাইন, এম এইচ মোস্তফা, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা।

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন