• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সচিবালয়ে অচলাবস্থা ‘রাষ্ট্রীয় মেশিনারির অঙ্গহানির মতো ঘটনা’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মে ২০২৫, ১৮:৩৭
অ+
অ-
সচিবালয়ে অচলাবস্থা ‘রাষ্ট্রীয় মেশিনারির অঙ্গহানির মতো ঘটনা’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো একটি দীর্ঘদিনের অনিয়ম, জবাবদিহিহীনতা ও জনসেবা বিচ্যুতির শিকার। এই বাস্তবতায় সরকারি চাকরির ক্ষেত্রে জবাবদিহিতা, শৃঙ্খলা ও কর্মদায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রণীত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ একটি গুরুত্বপূর্ণ নীতিগত উদ্যোগ বলে আমরা মনে করি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ খেলাফত মজলিস মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

নেতৃদ্বয় বলেন, আমরা বিশ্বাস করি, একটি সুশাসিত রাষ্ট্রের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, যোগ্যতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। সেই লক্ষ্যে প্রশাসনিক কাঠামোতে কিছু যুগোপযোগী সংস্কার প্রয়োজন ছিল, এবং সরকার সে উদ্যোগ নিয়েছে—যা নীতিগতভাবে ইতিবাচক।

বিবৃতিতে তারা আরও বলেন, তবে একই সঙ্গে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয়ে একটানা কর্মবিরতি ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সচিবালয়ের কর্মক্ষমতা বন্ধ হওয়া মানে পুরো রাষ্ট্রীয় মেশিনারির অঙ্গহানির মতো ঘটনা। 

বিজ্ঞাপন

আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, আপনারা জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দিন এবং অচলাবস্থা থেকে সরে এসে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিন।

তারা বলেন, একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও আমরা আহ্বান জানাই—নিরপেক্ষতা ও সহিষ্ণুতার সঙ্গে উত্থাপিত উদ্বেগগুলো আমলে নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছান।

আরও পড়ুন

‘প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান’
আজহার খালাসের রায়ে পরিষ্কার আগের রায়গুলো ছিল ইচ্ছাকৃত নেতৃত্বের গণহত্যা

বিজ্ঞাপন

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা স্পষ্ট করতে চাই— রাষ্ট্রের অগ্রগতির পথে প্রশাসনিক সংস্কার প্রয়োজন, তবে তা হতে হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত।

এএইচআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আল্লামা মামুনুল হকরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের