• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

পল্লী বিদ্যুৎ সমিতির সংকট সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৫, ২২:৩০
অ+
অ-
পল্লী বিদ্যুৎ সমিতির সংকট সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবিগুলোকে অযৌক্তিক বলার সুযোগ নেই। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলতে পারে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ২৭ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, তারা রাস্তা বন্ধ করছে না, জনদূর্ভোগও সৃষ্টি করছে না। তারা বিদ্যুৎ সেবা চালু রেখে এবং জনভোগান্তি সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক আন্দোলন করে প্রমাণ করেছে তারা দেশ প্রেমিক। কোনো ষড়যন্ত্রের তকমা দিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করা যাবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, জাতির অভিভাবক হিসেবে পল্লী বিদ্যুতের সমস্যা সমাধান করুন। কালক্ষেপণ করে কার্যকর উদ্যোগ নিন। যেন তারা দ্রুত দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।

আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল জালাল আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে চাকরি গেলেও আফসোস থাকতো না । কিন্তু জুলাই অভ্যুত্থানের পরেও যদি এভাবে অন্যায়ের শিকার হয়, এই বৈষম্য মেনে নেওয়া যায় না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক
পুশইন ও সীমান্ত হত্যার ক্ষেত্রে আশ্চর্যজনক নীরবতা পালন করছে সরকার

এছাড়াও আন্দোলনে সংহতি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল কামাল হোসেন, এনসিপি, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন।

ওএফএ/এসআইআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতপল্লী বিদ্যুৎ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’