• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৫, ২২:৫৩
অ+
অ-
জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার : মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাকশালী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া। এখন পর্যন্ত দেশে যে মৌলিক উন্নয়নগুলো হয়েছে তার ভিত্তি শহীদ জিয়া গড়েছিলেন। আর যতগুলো  সংস্কার হয়েছে তার সবগুলোই করেছে বিএনপি, তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাটহাজারী উপজেলা-পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, একাত্তরে পাকবাহিনীর নির্মম ও পৈশাচিক আক্রমণে দিশেহারা জাতির মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। দেশের ক্রান্তিকালে সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছিলেন শহীদ জিয়া। তার সৎ ও দক্ষ নেতৃত্ব বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছিল। 

মীর হেলাল আরও বলেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি। গুম, খুন, অত্যাচার নির্যাতন করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে টিকে আছে। যদি আবার কোনো নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নিবে বিএনপি।

বিজ্ঞাপন

বিএনপিই জনগণের আশা ভরসার কেন্দ্রস্থল বলে উল্লেখ্য করে মীর হেলাল বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্ববায়ক মো. জাকের হোসেন, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক মোসেলিম চেয়ারম্যান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক ডা. মো. রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্ববায়ক এম এ শুক্কুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্ববায়ক মো. আইয়ুব খাঁন।

আরএমএন/এসআইআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি