• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
মাসিক বৈঠকে শিবির সভাপতি

ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ জুন ২০২৫, ২২:৪৫
অ+
অ-
ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, কতিপয় ছাত্রসংগঠন সারা দেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে পুরোনো ফ্যাসিবাদী কায়দায় অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

রোববার (১ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক বৈঠকে এসব কথা বলেন তিনি।

সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।

দিনব্যাপী এই আয়োজনে মে মাসের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা ও জুন মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ এবং আগামী দিনের করণীয় নির্ধারণসহ বিভিন্ন অ্যাজেন্ডা আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, কতিপয় ছাত্রসংগঠন সারা দেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে পুরোনো ফ্যাসিবাদী কায়দায় অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এমন সংকট দূরীকরণে ছাত্রশিবিরকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদে যেন পা না দিই; কারও উসকানি যেন আমাদের অস্থির করে না তোলে। মনে রাখতে হবে, আমাদের লক্ষ্য স্থির, গন্তব্য সামনে এবং যাত্রা সুদূরপ্রসারী।

জুন মাসকে আত্মশুদ্ধি, জ্ঞানার্জন ও দক্ষতা উন্নয়নে বিশেষ মাস উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাস্তবতার সাথে মানিয়ে নিতে জনশক্তিদের ভিশনারি হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শের স্বাভাবিক বিপ্লবের জন্য সব দায়িত্বশীল ও জনশক্তিকে স্বপ্ন দেখার পাশাপাশি কার্যকর প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, কোনো পরিস্থিতিতেই আমাদের আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হওয়া যাবে না। মনে রাখতে হবে, প্রতিটি পলিসি নির্ধারণ ও পদক্ষেপ গ্রহণে রাসূল (সা.) এর আদর্শই আমাদের জন্য একমাত্র মডেল। আমাদের কথা, কাজ ও যুক্তি-তর্কের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করতে হবে।

বিজ্ঞাপন

বৈঠকে দেশব্যাপী দাওয়াত ও আত্মশুদ্ধিমূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি পালন, কুরবানি উপলক্ষ্যে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। মাসিক কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, পলাশী দিবস পালন এবং এসএসসি/দাখিল ফলপ্রার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও এ প্লাস সংবর্ধনার প্রস্তুতিসহ ছাত্রকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও শিক্ষা ব্যবস্থার সংস্কার, ছাত্ররাজনীতির সংস্কার, ক্যাম্পাসসমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, জাতীয় বাজেটে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধিসহ নানা ধরনের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেইউ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা