• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বাজেট সুন্দর, বাস্তবায়নযোগ্য নয় : এম এ আউয়াল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ জুন ২০২৫, ২২:১৬
অ+
অ-
বাজেট সুন্দর, বাস্তবায়নযোগ্য নয় : এম এ আউয়াল

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সুন্দর হলেও তা বাস্তবায়নযোগ্য নয় বলে দাবি করেছেন গণতান্ত্রিক ইসলামী পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেছেন, নিত্যপণ্যসহ সাধারণ মানুষের ওপর প্রস্তাবিত বাজেটে চাপ বাড়বে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সে‌প্টেম্বরের ম‌ধ্যে ৭ শতাংশে নাম‌বে মূল‌্যস্ফী‌তি : গভর্নর
বাজেটে অর্থপাচার নিয়ে নীরবতা, ‘দ্বিচারিতা’ বলছে সিপিডি

এম এ আউয়াল বলেন, সারা দেশে বৈষম্য, কর্মসংস্থানের অভাবের মধ্যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম বাজেটের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল অনেক। গভীর সামাজিক অসন্তুষ্টি থেকে বের হয়ে নতুন এক অর্থনৈতিক মুক্তির প্রথম প্রচেষ্টা হওয়ার কথা ছিল এই বাজেট, কিন্তু দুঃখজনকভাবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তবে বাজেট উচ্চাভিলাষী না করে আকারে ছোট হওয়ায় ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। ইসলামী গণতান্ত্রিক পার্টি মনে করে, বাজেটের আকার আরও ছোট হওয়ার দরকার ছিল।

শিক্ষা, স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ কমেছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, দেওয়া হয়নি বাড়তি নজর। ভাতা বাড়ানো হলেও সামাজিক নিরাপত্তা প্রকল্পে বরাদ্দ কমিয়ে আনা হয়েছে।

রাজস্ব বাজেট বৃদ্ধি পাওয়ায় সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ হয়েছে বলে মনে করেন আউয়াল। তিনি বলেন, আশা করি, জনগণের প্রতি যে দায়বদ্ধতা এই সরকারের রয়েছে, তাতে করে এই দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

এএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকাররাজনীতিবিদবাজেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী